বর্ধমান সহযোদ্ধার প্রতিষ্ঠা বার্ষিকীতে স্বাস্থ্য পরীক্ষা শিবির।

বর্ধমান সহযোদ্ধার প্রতিষ্ঠা বার্ষিকীতে স্বাস্থ্য পরীক্ষা শিবির।


প্রীতিলতা বন্দ্যোপাধ্যায়, পূর্ব বর্ধমান।
বর্ধমান সহযোদ্ধার উদ্যোগে এবং ক্যামরী মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালের সহযোগিতায় এবং বর্ধমান নেহেরু বিদ্যামন্দির হাই স্কুলের ব্যবস্থাপনায় বর্ধমান সহযোদ্ধার
১২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হলো।

রবিবার বর্ধমান শহরের নেহেরু বিদ্যা মন্দির উচ্চ বিদ্যালয়ে এই কর্মসূচির সঙ্গে বর্ধমান রাজ কলেজের এনএসএস বিভাগের ছাত্র-ছাত্রীরা অধ্যাপক ওম শঙ্কর দুবের পরিচালনায় সহযোগিতায় অংশ নেয়।এদিন প্রায় ৩০০জন স্কুলের ছাত্র ছাত্রী সহ সাধারণ মানুষেরাও তাদের স্বাস্থ্য পরীক্ষা করান।শুধু স্বাস্থ্য পরিক্ষা শিবির করেই থেমে থাকেননি তারা এই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে রাস্তায় থাকা ভবঘুরেদের শিত বস্ত্র কম্বল বিতরন করেন তারা। প্রথম দিনে সংগঠনের অফিসে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।বর্ধমান সহযোদ্ধা প্রতিদিনি মানুষের পাশে থেকে বিভিন্ন সেবায় নিয়োজিত থাকে। কখনও অসুস্থ রোগীকে হাসপাতালে চিকিৎসাধীন করানো,আবার কখন অভুক্ত মানুষকে আহার দিয়ে সহযোগিতা। বিভিন্ন সময় মানুষের পাশে থেকে প্রতিনিয়ত কাজ করে চলছে বর্ধমান সহযোদ্ধা।এদিনের এই স্বাস্থ্য পরিক্ষা শিবিরে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বর্ধমানের একটি বেসরকারী হাসপাতাল ক্যামরি মাল্টি স্পেশালিস্ট হসপিটাল,ব্যাবস্থাপনায় নেহেরু বিদ্যামন্দির।বর্ধমান সহযোদ্ধার সভাপতি জগন্নাথ ভৌমিক জানান, মানুষের স্বাস্থ্যই হলো সম্পদ তাই স্বাস্থ্য যদি ভালো থাকে আমরা সব রকম কাজ কর্ম করতে পারবো তাই এই প্রতিষ্ঠা দিবসে স্বাস্থ্যর প্রতি আমরা গুরুত্ব দিয়ে স্বাস্থ্যশিবির করেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *