সেখ সামসুদ্দিন, ১৮ ডিসেম্বরঃ ‘মেরা যুব ভারত’ কর্মসূচিতে গ্রামীণ যুবক-যুবতীদের মধ্যে ফিটনেস, সংস্কৃতি এবং খেলাধুলার চেতনাকে উৎসাহিত করার লক্ষ্যে পূর্ব বর্ধমান (ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তর, ভারত সরকারের সহযোগিতায় সোঁতলা উদয় সংঘের পরিচালনায় গত দুদিন ব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। যেখানে ভলিবল, ফুটবল, কাবাডির মত দলগত প্রতিযোগিতা সহ দৌড়, লং-জাম্প, সাইকেলিং এর মত একক প্রতিযোগিতাও হয়। প্রায় ২০০ জন যুবক-যুবতী অংশগ্রহণ করে। প্রত্যেক বিজয়ীকে সম্মানীয় ব্যক্তিবর্গের মাধ্যমে পুরস্কৃত করা হয় এবং পরবর্তীকালে বিজয়ীদের জেলা স্তরীয় মঞ্চে সুযোগ করে দেয়া হয়।
বর্ধমানে ক্রীড়া প্রতিযোগিতা










