সঞ্জয় হালদার,
জেলার মানভূম ভিক্টোরিয়া ইনস্টিটিউশন ময়দানে পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা দফতরের উদ্যোগে,জেলা গ্রন্থাগার কর্তৃক আয়োজিত
“ভাষার ঐতিহ্য রক্ষা আমাদের অঙ্গীকার” এই মহতী ভাবনাকে সামনে রেখে আয়োজিত এই বইমেলা ভাষা, সাহিত্য ও পাঠসংস্কৃতির বিকাশে হয়ে উঠুক এক মহামিলনমেলা। এই জ্ঞান ও সংস্কৃতির উৎসবে পুরুলিয়া জেলা ৪০ তম বইমেলার শুভ উদ্বোধন হল। বই মানুষের সব থেকে বড় বন্ধু, বই আমাদের জীবনের অপরিহার্য বস্তু। তাই সকলে বেশি করে বই পড়ুন ও অন্যদের পড়ার সুযোগ করে দিন। তো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ মন্ত্রী সন্ধ্যা রানী টুডু ,রাজিব লোচন সরেন, সুশান্ত মাহাতো, কলেন্দ্র নাথ মান্ডি নিয়তি মাহাতো ,সুস্মিতা সিংহমল্ল্য সুজয় ব্যানার্জি মহাশয়।










