নন্দনে নিউজ কলকাতা’র ত্রৈমাসিক সাহিত্য অনুষ্ঠান ও গুণীজন সম্বর্ধনা

নন্দনে নিউজ কলকাতা’র ত্রৈমাসিক সাহিত্য অনুষ্ঠান ও গুণীজন সম্বর্ধনা

কাজী হাফিজুল, কলকাতা:

সম্প্রতি নিউজ কলকাতা পরিবার আয়োজিত কলকাতার সংস্কৃতির প্রাণকেন্দ্র নন্দন চত্বরের চারুকলা ভবনের অবনীন্দ্র সভাঘর’এ অনুষ্ঠিত হয়ে গেল ত্রৈমাসিক সাহিত্য অনুষ্ঠান ও গুণীজন সংবর্ধনা। অনুষ্ঠানের সূচনা করেন ডঃ মুকুল চক্রবর্তীর সুমধুর কন্ঠে “মোরা এক বৃন্তে দুটি কুসুম” নজরুল সংগীত এর মধ্য দিয়ে। বিশিষ্ট সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত সমাজসেবক, সাহিত্যিক শহিদুল ইসলাম লস্কর, বিশিষ্ট বাচিক শিল্পী ও রবীন্দ্র গবেষক ডঃ মুকুল চক্রবর্তী, কৃশানু পত্রিকার সহ সম্পাদক প্রমিত্র রায়, কবি সাহিত্যিক সমাজসেবক ও আইনজীবী মইনুল হক প্রমুখ। অনুষ্ঠানে গুণীজনদের ব্যাচ ও উত্তরীয় পরিয়ে বরণ করে নেন কবি তথা সমাজসেবিকা ডাঃ এস ইয়াসমিন রোজলিন ও আইনজীবী দেবাশীষ মন্ডল। সমাজ সংস্কৃতির উপর বিশেষ বক্তব্য রাখেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শহিদুল ইসলাম লস্কর ,জনতার আদালত পত্রিকার কর্ণধার মতিয়ার রহমান, ডঃ মুকুল চক্রবর্তী ।
তাঁদের বক্তব্য উঠে আছে ,’ বর্তমানে কবি, সাহিত্যিকদের একত্রিত হতে হবে তাহলে সম্প্রীতি রক্ষা সফল হবে।’ আর সেই কাজটাই পরিবার করার চেষ্টা করছে।”

অনুষ্ঠানে পরিবারের পক্ষ থেকে কাজী হেদায়েতুল্লাহ কে তানার কাজের জন্য দানবীর হাজী মহম্মদ মহসিন স্মৃতি সম্মান প্রদান,কবি জয়দীপ রায় চৌধুরী’কে ২১শতকের সেরা কবি সম্মান প্রদান,প্রমিত রায়কে জীবনানন্দ দাস স্মৃতি সম্মান, ডা সাবিনা ইয়াসমিন (রোজলিন)কে তানার কাজের জন্য মাদার তেরেসা স্মৃতি সম্মান,সেখ মাইনুল হক’কে ও স্মৃতি সম্মান প্রদান করা হয়।

অনুষ্ঠানে কবিতাপাঠ, আবৃত্তি, গান,বক্তৃতা অংশগ্রহণ করেন অরিন রায়,ডাঃ এস ইয়াসমিন রোজলিন, প্রমিত্র রায়,জয়দীপ রায় চৌধুরী, শহিদুল ইসলাম লস্কর, মইনুল হক, দেবাশীষ মন্ডল,পার্থসারথী সরকার, সুমিতা চক্রবর্তী,সাথী চক্রবর্তী প্রমুখ। এদিন কলকাতা ছাড়াও দুই ২৪ পরগনা,হাওড়া,হুগলি, নদীয়া, মেদনিপুর বহু কবি,সাহিত্যিক,বাচিক শিল্পীরা উপস্থিত ছিলেন ।এদিন সন্ধায় এক সুন্দর সংস্কৃতির সাক্ষী থাকল হল চত্বর।সকলের সমবেত জাতীয় সঙ্গীত এর মধ্য দিয়ে সমগ্র অনুষ্ঠানটির পরিসমাপ্তি ঘটে। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সুমিতা চক্রবর্তী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *