নতুন ফান্ড লঞ্চ করল আইসিআইসিআই প্রুডেনশিয়াল লাইফ, ক্রেতাদের স্বার্থে ভারতের সেরা সেক্টরগুলোর চ্যাম্পিয়নদের নিয়ে এল এক ফান্ডের মধ্যে
ডিসেম্বর, ২০২৫: আইসিআইসিআই প্রুডেনশিয়াল লাইফ ইনশিওরেন্স কোম্পানি লিমিটেড লঞ্চ করেছে আইসিআইসিআই প্রু সেক্টর লিডার্স ইনডেক্স ফান্ড। এটি এই কোম্পানির জনপ্রিয় ইউনিট লিংকড ইনশিওরেন্স প্ল্যানগুলির (ULIPs) মধ্যে একটি নতুন ফান্ড। এই ফান্ডের লক্ষ্য ক্রেতাদের ভারতীয় অর্থনীতির ২০টির বেশি প্রধান সেক্টরের অগ্রগণ্য কোম্পানিগুলির প্রতি এক্সপোজার দিয়ে একটি তৈরি ইকুইটি পোর্টফোলিও জোগানো।
যেসব লগ্নিকারী ইকুইটি লগ্নির প্রতি সরল, নিয়মভিত্তিক কার্যপদ্ধতি খোঁজেন তাঁদের জন্য ডিজাইন করা এই ফান্ড আলাদা স্টক বাছাই না করেই বাজারের অগ্রগণ্য কোম্পানিগুলিতে অংশগ্রহণ করার সুযোগ দেয়। এটি সেইসব লগ্নিকারীদের উপযুক্ত যাঁরা পরোক্ষে লগ্নি কৌশল পছন্দ করেন, দীর্ঘকালের জন্য কোর ইকুইটি বরাদ্দ খোঁজেন, পাশাপাশি নানারকম সেক্টরে বিস্তৃত ডাইভার্সিফিকেশন চান এবং বাজারের নেতৃস্থানীয়দের দিকে ঝুঁকে থাকতে চান।
আইসিআইসিআই প্রু সেক্টর লিডার্স ইনডেক্স হল এক পরোক্ষে, ইনডেক্সভিত্তিক অফার যা BSE ইন্ডিয়া সেক্টর লিডার্স ইনডেক্সকে ট্র্যাক করে। নিয়মের কারণে এই ফান্ড কখনো কখনো তার ওয়েটের সঙ্গে সঙ্গতিপূর্ণ সমস্ত স্টকে লগ্নি করতে না-ও পারতে পারে। ফলে ট্র্যাকিং গলদ দেখা দিতে পারে। এই ইনডেক্স ফান্ডের অধীনে পাওয়া ডিভিডেন্ড ফের লগ্নি করা হবে, যা শেষপর্যন্ত দীর্ঘ মেয়াদে ক্রেতাদের ফান্ডের মূল্য বৃদ্ধি করতে সাহায্য করবে। এই ফান্ডের লঞ্চ কোম্পানির সাম্প্রতিক রজত জয়ন্তী উদযাপন করার মাইলফলকের সময়েই হল। এই নতুন ফান্ড এখন লগ্নির জন্য খুলে গেছে।
এই ফান্ড তার অ্যাসেটের ৯৫-১০০% লগ্নি করবে সেইসব ইকুইটিতে, যেগুলো BSE ইন্ডিয়া সেক্টর লিডার্স ইনডেক্সের অংশ। তার মধ্যে ৫% বরাদ্দ করা হবে ডেট ও মানি মার্কেট ইনস্ট্রুমেন্টে। তাতে থাকবে নিয়মানুযায়ী লিকুইডিটি প্রয়োজনীয়তা পূরণ করার জন্য ডেট মিউচুয়াল ফান্ডের ইউনিট। ন্যূনতম লগ্নির পরিমাণ ১,০০০ টাকা। আরও লগ্নি করতে দেওয়া হবে উপযুক্ত স্ট্যাম্প শুল্ক (যদি প্রযোজ্য হয়) সমেত।
লঞ্চ সম্পর্কে মনীশ কুমার, চিফ ইনভেস্টমেন্ট অফিসার, আইসিআইসিআই প্রুডেনশিয়াল লাইফ ইনশিওরেন্স কোম্পানি লিমিটেড, বললেন “আইসিআইসিআই প্রু সেক্টর লিডার্স ইনডেক্স ফান্ড ভারতের দীর্ঘমেয়াদি বৃদ্ধির সম্ভাবনাকে ব্যবহার করে লগ্নিকারীদের সম্পদ সৃষ্টির এক সহজ ও কার্যকরী পথ দেখায়। এই ফান্ড সেইসব কোম্পানিতে লগ্নি করবে যেগুলি সমস্ত সেক্টরে নেতৃত্বের শেষ কথা। ২০টির বেশি সেক্টরের প্রমাণিত মার্কেট লিডারদের একটি, নিয়মভিত্তিক পোর্টফোলিওতে একত্র করা হয়েছে। একটি ইনডেক্স ফান্ড স্টক বেছে নেওয়ার জটিলতা দূর করে, পাশাপাশি অর্থনীতির সবচেয়ে প্রভাবশালী ব্যবসাগুলিকেও ডাইভার্সিফায়েড এক্সপোজার জোগায়।”
এখন এমন এক সময় যখন বাজারগুলি বেশি বেশি করে সেক্টরভিত্তিক পরিবর্তন এবং অনিশ্চয়তার দ্বারা চালিত হচ্ছে। এই সময়ে ইনডেক্সভিত্তিক কার্যপদ্ধতি লগ্নি প্রক্রিয়াকে স্পষ্টতা, নিয়মানুবর্তিতা এবং ধারাবাহিকতা জোগায়। ইকুইটি হল একমাত্র অ্যাসেট ক্লাস, যার দীর্ঘ মেয়াদে মুদ্রাস্ফীতিকে হারিয়ে দেওয়ার মত রিটার্ন দেওয়ার ক্ষমতা আছে। আমাদের সমস্ত ULIP সঞ্চয় প্রোডাক্টের সঙ্গে উপলব্ধ এই ফান্ড দীর্ঘমেয়াদি লগ্নিকারীদের জন্য জোরালো কোর ইকুইটি বরাদ্দ হিসাবে কাজ করতে পারে, যাতে তাঁরা বাজারের ওঠানামার বৃত্তে লাগাতার লগ্নি করে যেতে পারেন এবং সাশ্রয়কারী ও সুসংগঠিত উপায়ে সম্পদ সৃষ্টি করতে পারেন।
ইউনিট-লিংকড প্রোডাক্টগুলো ডিজাইনের গুণেই দীর্ঘ মেয়াদে সম্পদ সৃষ্টিতে সাহায্য করে, এবং খরচ ও করের দিক থেকে সাশ্রয়কারী এমন রাস্তা তৈরি করে যা অবসরজীবনের পরিকল্পনা, সন্তানদের শিক্ষার মত, এড়ানো যায় না জীবনের এমন লক্ষ্যগুলি পূরণ করার কাজ করে।
আইসিআইসিআই প্রু সেক্টর লিডার্স ইনডেক্স ফান্ড পাওয়া যাচ্ছে কোম্পানির জনপ্রিয় ULIP-গুলির সঙ্গে, যেমন আইসিআইসিআই প্রু সিগনেচার, স্মার্টকিড অ্যাশিওর, আইসিআইসিআই প্রু সিগনেচার অ্যাশিওর, আইসিআইসিআই প্রু স্মার্ট ইনশিওর প্ল্যান প্লাস (SIP+)। এগুলি কোম্পানির অন্যান্য ULIP প্রোডাক্টগুলির সঙ্গে পাওয়া যাচ্ছে www.iciciprulife.com-এ।










