জীবন ধারার পরিবর্তণ এনেছে জে বি সি এইচ

জীবন ধারার পরিবর্তণ এনেছে জে বি সি এইচ


দীপঙ্কর সমাদ্দার:কলকাতা তথা সোদপুরে গোদরেজ প্রকৃতি তে অবস্থিত জেবিসি এইচ হাটু ও নিতম্বের কর্মহীনতার চ্যালেঞ্জ জানিয়ে প্রায় ৮০ এরও বেশি রোগীদের নিয়ে প্রথমে একটি সচেতনতা পদযাত্রা এবং তারপর তাদের নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ফুটবলার রঞ্জিত মুখার্জি, গৌতম সরকার, সমরেশ চৌধুরী, প্রখ্যাত গোলকিপার ভাস্কর গাঙ্গুলী,ডক্টর জয়দ্বীপ ব্যানার্জি চৌধুরী সহ অন্যান্য সম্মানীয় ব্যক্তিত্বরা। প্রখ্যাত খেলোয়াড়রা এখানে এই চিকিৎসার প্রশংসা করে জানালেন কলকাতায় তথা সোদপুরে এত সুন্দর ভাবে এই চিকিৎসা সত্যিই অকল্পনীয়।
এই অনুষ্ঠানের লক্ষ্য ছিল যারা জীবনের বেঁচে থাকার ইচ্ছা ছেড়ে দিয়েছেন শুধুমাত্র হিপ এবং হাটুর জয়েন্টের ক্ষতির শিকার হয়ে এবং প্রগতিশীল অর্থোপেডিক কোন চিকিৎসকের কাছে গিয়েও ভালো ফল পাননি এরকম ৮০ জনেরও বেশি রোগী জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জেন্ট ডা: জয়দ্বীপ ব্যানার্জি চৌধুরীর তত্ত্বাবধানে চিকিৎসা করিয়ে এখানে সফলতা পেয়েছেন এবং জীবনে বাঁচার প্রেরণা পেয়েছেন। রোগীরা তারা তাদের অভিজ্ঞতার কথা বেশ আনন্দ সহকারে বর্ণনা করলেন এবং প্রত্যেকেই ডঃ জয়দেব ব্যানার্জি চৌধুরীর প্রশংসা করলেন জানালেন এইভাবে ব্যথাহীন ছাড়া এত কম খরচে এইভাবে সফলতা আসবে এটা ছিল তাদের স্বপ্নের বাইরে। এটি একটি হাসপাতাল তথা গবেষণা প্রতিষ্ঠান হবে যা ভারত এবং বিশ্বের খ্যাতিমান প্রতিষ্ঠানগুলির সাথে সহযোগিতায় ব্লোমেকানিক্স, স্টেম সেল গবেষণা ইত্যাদি ক্ষেত্রে কাজ করবে।। জে বি সি এইচ এর পক্ষে অরিজিৎ ব্যানার্জি জানালেন আমাদের এখানকার চিকিৎসায় ৯৬ শতাংশ সাকসেসফুল আমরা হয়েছি এবং রোগীরা যেভাবে এক কথায় আমাদের ডাকে সাড়া দিয়ে এতটা পথ হাঁটলেন তা সত্যই আনন্দের ব্যাপার, যারা এসেছিলেন হুইলচেয়ারে তারা এখন হাঁটছেন এটা আমাদের কাছে অত্যন্ত ভালোলাগার ব্যাপার। এক কথায় সমগ্র অনুষ্ঠানটি অভিনন্দন যোগ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *