জামালপুর কলেজে নবীন বরণ ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান
সেখ সামসুদ্দিন, ২০ ডিসেম্বরঃ পূর্ব বর্ধমানের জামালপুর মহাবিদ্যালয়ে সাড়ম্বরে পালিত হল নবীন বরণ ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিধায়ক অলক কুমার মাঝি, রাজ্য তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের সহ সভাপতি তথা তৃণমূলের রাজ্য মুখপত্র কোহিনুর মজুমদার, জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি স্বরাজ ঘোষ, কলেজ পরিচালন সমিতির সভাপতি তথা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ভূতনাথ মালিক, প্রাক্তন সভাপতি তথা তৃণমূলের ব্লক সভাপতি ও পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধক্ষ্য মেহেমুদ খাঁন,পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, কলেজ পরিচালন সমিতির সদস্য অতনু হাজরা, জেলা পরিষদের সদস্য শোভা দে, পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ শিপ্রা ওঝা, কলেজের অধ্যাপক ও অধ্যাপিকা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন উপস্থিত অতিথিবৃন্দ। স্বাগত ভাষণ দেন অধ্যাপিকা ডঃ অমৃতা দাম। প্রথম পর্বে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রীদের বরণ করে নেওয়া হয়। আজকের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পী হিসাবে উপস্থিত হয়েছিলেন জি বাংলা খ্যাত গায়িকা অনিন্দিতা চন্দ, গায়ক পাপ্পু সিং। গানে বাজনায় তালে আজকের অনুষ্ঠান যথেষ্ট উপভোগ করে ছাত্রছাত্রীরা। অনুষ্ঠানটি সফল ভাবে সম্পন্ন করতে যাঁরা দিনরাত এক করে খেটেছে তারা হলো ছাত্র পরিষদের ব্লক সভাপতি বিট্টু মল্লিক ও তাঁর সঙ্গে অনিশ, সাইফুদ্দিন, রাম, সুমন সহ তাঁর ফুল টিম। অনুষ্ঠানটি সুন্দর ভাবে সঞ্চালনা করেন বিশিষ্ট বাচিক শিল্পী সুদীপা সরকার।










