জঙ্গলমহলের রাইপুরে রাস্তার সূচনায় বিডিও এবং পঞ্চায়েত সমিতির সভাপতি।
সাধন মন্ডল বাঁকুড়া:—পথশ্রী প্রকল্পের চতুর্থ পর্যায়ের কাজ চলছে রাজ্যের বিভিন্ন প্রান্তে ।সারা রাজ্যে কুড়ি হাজার কিলোমিটারেরও বেশি রাস্তা তৈরি হবে ।জঙ্গলমহলের রাইপুর ব্লকেও প্রায় ৪৭ কিলোমিটার রাস্তা তৈরি হবে।তার কাজ চলছে পুরোদমে ।আজ সোমবার এই ব্লকের দুন্দার গ্রাম পঞ্চায়েতের নচিপুর ট্রান্সফর্মার থেকে মডেল মোড় পর্যন্ত ৮০০ মিটার রাস্তা নির্মাণের সূচনা হলো । ফিতে কেটে ও নারকেল ফাটিয়ে রাস্তা তৈরির সূচনা করলেন রাইপুর বিডিও উদয়নারায়ন দে ও রাইপুর পঞ্চায়েত সমিতির সভাপতি পদ্মিনী মুর্মু সাথে ছিলেন দুন্দার গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান অন্যান্য সদস্যবৃন্দ ও এলাকাবাসী ।গ্রামের মালতী মুর্মু ,ফুল মনি টুডুরা বলেন আমাদের দীর্ঘদিনের দাবি ছিল এই রাস্তাটি সুন্দর ভাবে করে দেওয়ার আজ আমরা খুশি যে আমাদের এই রাস্তাটি নতুন ভাবে তৈরি হবে। বর্ষাকালে খুব কষ্টের মধ্যে দিয়ে আমরা যাতায়াত করতাম ।আমরা কৃতজ্ঞতা জানাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে ও রাইপুর ব্লক প্রশাসনকে। এই রাস্তার সূচনা করে বিডিও উদয়নারায়ন দে উপস্থিত গ্রামবাসীদের বলেন এই রাস্তা আপনাদের জন্য তৈরি হচ্ছে আপনাদের দাবি মেনে এই রাস্তাটি তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। রাস্তাটি যাতে ভালোভাবে নির্মাণ হয় তা এবং রাস্তাটি ভালো রাখার দায়িত্ব আপনাদের ।পুরো বিষয়টি দেখভাল করতে হবে আপনাদের। রাস্তাটি নির্মাণে খরচ ধরা হয়েছে ৪১ লক্ষ ৪৬ হাজার ৩০০ টাকা। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন যুব নেতা দেবাশীষ মাহাতো।।










