গড় রাইপুর উচ্চ বালিকা বিদ্যালয় উদযাপিত হল ফুড ফেস্টিভ্যাল।

গড় রাইপুর উচ্চ বালিকা বিদ্যালয় উদযাপিত হল ফুড ফেস্টিভ্যাল।


সাধন মন্ডল , রাইপুর বাঁকুড়া:– মঙ্গলবার গড় রাইপুর উচ্চ বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম বর্ষের ফুড ফেস্টিভাল। কেক কেটে এই ফুড ফেস্টিভ্যালের উদ্বোধন করেন রাইপুর বিডিও উদয়নারায়ন দে সাথে ছিলেন রাইপুর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক পীযূষ কান্তি চক্রবর্তী ,বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পাপিয়া চ্যাটার্জী, গড় রাইপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মধুসূদন মন্ডল, সরকারিশিক্ষক ধর্মদাস সৎপথি সহ বিদ্যালয়ের শিক্ষিকা বৃন্দ। উদ্বোধনের পর উদ্বোধক সহ উপস্থিত বিশিষ্ট জনেরা ছাত্রীদের স্টলে নানা রকমের খাদ্যদ্রব্য কিনে খান। উল্লেখযোগ্য খাবারের মধ্যে ছিল কাঁকড়া পিঠে, গুড়পিঠে, পাটিসাপটা, ঘুগনি, ঝাল মুড়ি, পকোড়া, মাংসের পিঠে, লেটো, ছানা শীতল, ইত্যাদি। ছাত্রীদের উৎসাহ দেখে আনন্দিত ও খুশি অতিথিবৃন্দ। বিডিও উদয়নারায়ন দে বলেন এই ধরনের উদ্যোগ ছাত্রীদের মধ্যে নিজের কাজ নিজে করো এই বার্তা দেবে এবং নিজে কিছু করবার চেষ্টা করবে শুধু পড়াশোনা নয় তার পাশাপাশি কিছু কাজ হাতে-কলমে শিখতে পারবে।প্রধান শিক্ষিকা পাপিয়া চ্যাটার্জী বলেন এটি আমাদের প্রথম বর্ষের অনুষ্ঠান -ছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। আগামী বছর আরো ভালো করে করবার চেষ্টা করব। মোট ৩৫ টি স্টল ছিল সব স্টলের খাবার বিক্রি হয়ে গেছে খুশি ছাত্রীরা খুশি আমাদের বিদ্যালয়ের সকল শিক্ষা ও শিক্ষা কর্মীবৃন্দ। সকলের সহযোগিতায় প্রথম বর্ষের ফুড ফেস্টিভ্যাল সার্বিক সাফল্য লাভ করেছে ।
অনুষ্ঠানে আসা অভিভাবক অভিভাবিকা গন,ছাত্রী, শিক্ষিকা থেকে শুরু করে সকলে খুব খুশী ।বিদ্যালয়ের শিক্ষিকা অসীমা মান্ডি বলেন ফুড ফেস্টিভ্যালে যে এত আনন্দ তা আগে দেখিনি আমাদের ছাত্রীরা সুন্দর সুন্দর পিঠে বানিয়ে এনেছে। খুব ভালো লাগলো। সবাই আনন্দ করে অনেক রকম পিঠে খেলাম।এ ধরনের অনুষ্ঠান প্রতিটি বিদ্যালয়ে হলে ভালো হবে। নানান ধরনের খাবার সাজিয়ে দোকান করেছিল জাসমিনা খাতুন, শ্রাবণী দে, চন্দ্রা মুর্মু, স্বাগতা দে, অনিন্দিতা মুর্মু অদ্রিজা কামিল্যা সহ শতাধিক ছাত্রী। তারা বলে আমরা খুব খুশি এই ধরনের একটি অনুষ্ঠান হওয়ায় জীবনে প্রথম এই ধরনের অনুষ্ঠান হল আমাদের বিদ্যালয় আমাদের সকলের খাবার বিক্রি হয়ে যাওয়ায় আমরা খুব খুশি হয়েছি। অভিভাবিকা শ্যামলী টুডু বলেন আমাদের বাড়ির মেয়েরা বলেছিল আজ আমাদের স্কুলে একটা খাবারের অনুষ্ঠান হবে এসে দেখলাম কত রকমের খাবারের দোকান নিয়ে বসেছে মেয়েরা। খুব ভালো লাগলো অনেক ভালো ভালো খাবার খেলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *