কাটোয়ায় ক্রীড়া উৎসব অ্যাটলেটিক্স প্রতিযোগিতা অনুষ্ঠিত

কাটোয়ায় ক্রীড়া উৎসব অ্যাটলেটিক্স প্রতিযোগিতা অনুষ্ঠিত


পুলকেশ ভট্টাচার্য্য | কাটোয়া
কাটোয়া পৌর গোবিন্দ ময়দান ও নেতাজি সুভাষ ক্রীড়াঙ্গনে ১১ই জানুয়ারি, রবিবার পূর্ব বর্ধমান জেলা স্পোর্টস এন্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের পরিচালনায় কাটোয়া ক্রীড়া উৎসবের অ্যাটলেটিক্স প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অ্যাসোসিয়েশনের সম্পাদক সমর দাস জানান, ৫০, ১০০, ৪০০ ও ৮০০ মিটার দৌড়, লং জাম্প, লৌহবল নিক্ষেপ, জাভলিন থ্রো সহ মোট ১৪টি ইভেন্টে অনূর্ধ্ব ১০, ১৪, ১৭ ও ১৭ ঊর্ধ্ব বয়স বিভাগে প্রায় ১৪০ জন ছেলে ও মেয়ে অংশগ্রহণ করে।
খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন চাঁদ দাস, পূজা রানী ভূঁইয়া ও শান্তনু মান। প্রতিযোগিতা চলাকালীন উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সভাপতি তারক চন্দ্র দে সহ অন্যান্য কর্মকর্তারা।
এই ক্রীড়া উৎসবের মাধ্যমে নতুন প্রজন্মের ক্রীড়াবিদদের প্রতিভা তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে বলে আয়োজকদের মত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *