এক নজরে খসড়া ভোটার তালিকা রাইপুর বিডিও অফিস প্রাঙ্গণে।

এক নজরে খসড়া ভোটার তালিকা রাইপুর বিডিও অফিস প্রাঙ্গণে।


সাধন মন্ডল বাঁকুড়া:— খসড়া ভোটার তালিকা প্রকাশিত হলো ।তালিকা প্রকাশিত হওয়ার পরই সমস্ত বুথ এলাকায় তা পৌঁছে গেছে ।এদিকে রাইপুর বিধানসভা এলাকার রাইপুর সমষ্টি উন্নয়ন আধিকারিক এর দপ্তরের সামনে রাইপুর ব্লকের ১৬০ টি বুথের খসড়া ভোটার তালিকা টাঙ্গিয়ে দেওয়া হয়েছে সাথে মোট বাদ যাওয়া ভোটারের নাম এবং সংখ্যা তার লিস্ট ও টাঙিয়ে দেওয়া হয়েছে। যা এক নজরে দেখে নিতে পারছেন এলাকার মানুষজন এ ব্যাপারে রাইপুর সমষ্টি উন্নয়ন আধিকারিক উদয়নারায়ন দে বলেন এলাকার মানুষের সুবিধার্থে আমরা এই উদ্যোগ নিয়েছি যেকোনো ব্যক্তি এখানে এসে তাদের তালিকা দেখে নিতে পারবেন ।রাইপুর বিধানসভা এলাকায় মোট ভোটারের সংখ্যা ১লক্ষ ৪২ হাজার ৫৮২জন। বাদ দেওয়া মোট ভোটারের সংখ্যা ৭ হাজার ৬০জন। ভোটার তালিকা দেখতে আসা রাইপুর উপর বাঁধা গ্রামের বাসিন্দা শেখ জেরার হোসেন বলেন আমাদের বিডিও সাহেব যে উদ্যোগ নিয়েছেন তা একটি দৃষ্টান্ত আমরা এর জন্য উনাকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এভাবে এক নজরে লিস্ট টাঙ্গিয়ে দেওয়া সম্ভবত আমাদের ব্লকেই হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *