ঋষি নিবারণ চন্দ্র দাসগুপ্তের সার্ধশতবর্ষ জন্মবার্ষিকী পালন

সঞ্জয় হালদার,

ঋষি নিবারণ চন্দ্র দাশগুপ্তের জন্ম সার্ধশতবর্ষ উদযাপন কমিটির উদ্যোগে পুরুলিয়ার মাঝিহিড়া আশ্রম বিদ্যালয় প্রাঙ্গণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে মানভূমের স্বাধীনতা আন্দোলনের পথিকৃৎ ঋষি নিবারণ চন্দ্র দাসগুপ্ত মহাশয়ের সার্ধশত জন্মবার্ষিকী উদযাপনের তৃতীয় পর্বের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।পুরুলিয়া জেলার আরও কয়েকটি স্থানে তৎসহ প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডেও এই ধরনের অনুষ্ঠান উদযাপিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী রাজীব লোচন সরেন মহাশয় ,হংসেশ্বর মাহাতো মহাশয়, এলাকার বিশিষ্ট গুণীজন ও স্কুলের ছাত্র-ছাত্রীবৃন্দ শিক্ষক-শিক্ষিকা গণ,
বান্দোয়ান ঋষি নিবারণ চন্দ্র বিদ্যাপীঠের শিক্ষক ও শিক্ষাকর্মীবৃন্দ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *