উন্নয়নের পাঁচালী এবার মুভি আকারে প্রকাশিত হলো,
বাংলা সেই সিনেমার নাম লক্ষ্মী এলো ঘরে, যার প্রচার চালালো তৃণমূল কংগ্রেস চাণক অঞ্চলের রামনগর গ্রামে।
উপস্থিত বিধায়ক।
এতদিন বিভিন্ন অঞ্চলে অঞ্চলে উন্নয়নের পাঁচালীর প্রচার চালাচ্ছিল তৃণমূল কংগ্রেস।
এবার একটু ভিন্নভাবে তার প্রচার চালাচ্ছে তৃণমূল কংগ্রেস।
লক্ষী এলো ঘরে, একটি ৪৫ মিনিটের বাংলা ছবি।
যেখানে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন উন্নয়নের কথা বলা আছে।
আর এই বাংলা ছবি দেখতে ভীড় করেছিলেন চাণক অঞ্চলের রামনগরের ২১ নম্বর বুথের মহিলারা।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলার তৃণমূল কংগ্রেসের সদস্য শেখ আবুবক্কার পঞ্চায়েত সমিতির কৃষি কর্মদক্ষ ইব্রাহিম খান ক্ষীরগ্রাম অঞ্চল তৃনমূল কংগ্রেসের সভাপতি শেখ মুকুল , চাণক অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি রমজান শেখ, পালিগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি রহিম শেখ সহ তৃণমূল কংগ্রেসের অঞ্চলের সমস্ত নেতৃত্ব।
মঙ্গলকোট থেকে আমিরুল ইসলামের রিপোর্ট।









