আয়োজিত হল লোক উৎসব ১৪৩২
বাংলার মাঠ-ঘাট আর প্রান্তরের ধুলোয় মিশে আছে আমাদের শিকড়ের গান। ১৯৬২ সাল থেকে সেই সুর সংগ্রহ আর সংরক্ষণের ব্রত নিয়েছে লোকসংস্কৃতি চর্চা কেন্দ্র ‘ভ্রমরা’।সংস্থার প্রাণপুরুষ শিবব্রত কর্মকারের নিরলস পরিশ্রমে আজ বিশ্বদরবারে সমাদৃত বাংলার লোকগান। যার উত্তরাধিকার বয়ে চলেছে ভ্রমরা।এই ঐতিহ্যের ধারাকে আরও এগিয়ে নিতে এবার বসছে চাঁদের হাট। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দনা মজুমদার ও কিরণ চন্দ্র রায়। সাথে আমানত ফকির ও রীনা দাস বাউলের মায়াবী কণ্ঠ।উপস্থিত ছিলেন কল্যানী রায় মেমোরিয়াল ট্রাস্টের কর্ণধার সুব্রত রায়। এদিন ভ্রমরা নিয়ে এল বাংলার একঝাঁক লুপ্তপ্রায় লোকসঙ্গীতের ডালি। মঙ্গলবার সন্ধ্যায় গিরিশ মঞ্চে আয়োজিত হল এই ‘লোক উৎসব ১৪৩২’।শিকড়ের টানে এদিন বহু সঙ্গীতপ্রেমী উপস্থিত ছিলেন গিরিশ মঞ্চে।










