আদিবাসী ভাষা দিবস উদযাপন রাইপুরের পন্ডিত রঘুনাথ মুর্মু আবাসিক বিদ্যালয় প্রাঙ্গণে।
সাধন মন্ডল বাঁকুড়া:-পশ্চিমবঙ্গ সরকারের আদিবাসী কল্যাণ বিভাগের উদ্যোগে ২৩ তম আদিবাসী ভাষা দিবস উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হলো আজ রাইপুরের পন্ডিত রঘুনাথ মুরমু আবাসিক বিদ্যালয় প্রাঙ্গণে প্রদীপ প্রজ্জ্বলন পন্ডিত রঘুনাথ মুরমু সহ সাধু রামচাঁদ মুরমু ও সারদা প্রসাদ কিস্কুর প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়েমধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য সরবরাহ দপ্তরে প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি সাথে ছিলেন অতিরিক্ত জেলাশাসক জেলা পরিষদ, সঞ্জয় পাল। খাতড়া মহাকুমা শাসক শুভম মৌর্য, বাঁকুড়া জেলা অনগ্রসর শ্রেণী কল্যাণ আধিকারিক , রাইপুর বিধানসভার বিধায়ক মৃত্যুঞ্জয় মূর্মু জাতীয় শিক্ষক জগবন্ধু মাহাতো, রাইপুর সমষ্টি উন্নয়ন আধিকারিক উদয়নারায়ন দে যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক উৎপল রায় পঞ্চায়েত সমিতির সভাপতি পদ্মিনী মুর্মু সহ-সভাপতি সঞ্জয় মন্ডল। রাইপুর সমষ্টি উন্নয়ন আধিকারিকের বড়বাবু তারক ভট্টাচার্য সহ কার্যালয়ের সমস্ত আধিকারিক ও কর্মীবৃন্দ পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের সদস্য সদস্যাবৃন্দ লোধা শবর উন্নয়ন পরিষদের বিশিষ্ট ব্যক্তিত্ব বর্গ, আদিবাসী সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও মাঝি বাবা গন সহ ছাত্রছাত্রী ও এলাকাবাসী। এই উপলক্ষে একটি মেলার আয়োজন করা হয়েছে বিদ্যালয় প্রাঙ্গনে ।সেখানে আদিবাসী অনগ্রসর দপ্তর ,খাদ্য দপ্তর ,বিপর্যয় মোকাবিলা দপ্তর, মৎস্য দপ্তর ,কৃষি বিভাগ ,শিশু ও নারী কল্যাণ বিভাগ, ডিআরএমএস ল্যাম্পস, স্টুডেন্ট ক্রেডিট কার্ড,সহ কুড়িটি স্টল বসেছে যেখানে সাধারণ মানুষ তাদের বিভিন্ন বিষয়ে অভিজ্ঞতা সঞ্চয় করছেন। স্বাগত ভাষণে বিডিও উদয়নারায়ন দে বলেন আদিবাসী ভাষা অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত হয়েছে ২০০৩ সালে আজকের দিনে এই দিনটি তাই একটি বিশেষ দিন ও গৌরবের দিন। আমি স্বাধীনতা আন্দোলনে বীর শহীদ সিধু কানু, চাঁদ ,ভৈরব সহ বিশিষ্ট লেখক সাহিত্যিক পন্ডিত রঘুনাথ মুর্মু ,সাধু রামচাঁদ মুর্মু,সারদা প্রসাদ কিস্কু সহ সমস্ত গুণীজনদের শ্রদ্ধা জানাই । পশ্চিমবঙ্গ সরকারের আদিবাসী কল্যাণ বিভাগ এর বাঁকুড়া জেলার মূল অনুষ্ঠানটি আমাদের রাইপুর পঞ্চায়েত সমিতি ও রাইপুর উন্নয়ন আধিকারিকের ব্যবস্থাপনায় পন্ডিত রঘুনাথ মুর্মু আবাসিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে ।এখানে বেশ কিছু উপভোক্তাকে বিভিন্ন বিষয়ে সম্মানিত করা হল যেমন কন্যাশ্রী সাইকেল বিতরণ, মেধাশ্রীর সার্টিফিকেট, কৃষি দপ্তরের বীজ ও স্পেয়ার মেশিন ,আদিবাসী পেনশন সহ বেশ কিছু প্রকল্পের উপভোক্তাদের সহায়তা প্রদান। বিকেলে এলাকার বিভিন্ন প্রান্ত থেকে আসা আদিবাসী গোষ্ঠীদের নৃত্য প্রদর্শন হয়।বিধায়ক মৃত্যুঞ্জয় মুর্মু এই দিনটির তাৎপর্য বিশ্লেষণ করে বিশদ বক্তব্য রাখেন। বিভিন্ন প্রান্ত থেকে পাঁচ হাজারেরও বেশি মানুষের সমাগম ঘটেছিল। সকলের জন্য রাইপুর পঞ্চায়েত সমিতি ও রাইপুর সমষ্টি উন্নয়ন আধিকারিকের পক্ষ থেকে খিচুড়ি মাংসের ব্যবস্থা ছিল। ভাষা দিবসের অনুষ্ঠানে আসা সোমবারী মান্ডি, রাইমনি টুডু বিপ্লব হাঁসদা, সরোজিনী মান্ডি, সুব্রত মন্ডল বিকাশ মণ্ডল আশা মন্ডল রা বলেন অনেক অনুষ্ঠান দেখেছি কিন্তু এত সুন্দর ব্যবস্থাপনা এর আগে দেখিনি। বিশেষ করে সকলের জন্য চা ও বিস্কুটের ব্যবস্থা ছিল। বিগত দিনে দেখেছি মঞ্চে থাকা অতিথি বৃন্দরাই চা খেয়ে থাকেন কিন্তু এবারই তার ব্যতিক্রম দেখলাম। সর্বসাধারণের জন্য এই ব্যবস্থা ছিল। এজন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই পশ্চিমবঙ্গ সরকারকে ও পরিচালকদের। বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৌশিক চ্যাটার্জী সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।










