আত্মা প্রকল্পে মৎস্য চাষী ও পশুপালকদের সহায়তা প্রদান
সেখ সামসুদ্দিন, ২ ফেব্রুয়ারিঃ পূর্ব বর্ধমানের জামালপুর ব্লক কৃষি দপ্তর এবং মৎস্য ও প্রাণী দপ্তরের পক্ষ থেকে আত্মা প্রকল্পে ৮ জন উপভোক্তা মৎস্য চাষীদের হাতে দুটি করে জাল ও দুটি করে হাঁড়ি এবং ৮ জন উপভোক্তার হাতে দুটি করে ছাগল তুলে দেওয়া হয়। এই উপলক্ষ্যে উপস্থিত ছিলেন সহ সভাপতি ভূতনাথ মালিক, পূর্ত কর্মাধক্ষ মেহেমুদ খাঁন, কৃষি অধিকর্তা বিপাশা দাস, কৃষি কর্মাধক্ষ জয়দেব দাস, মৎস্য ও প্রাণী কর্মাধক্ষ সুনীল ধারা সহ অন্যান্যরা। মেহেমুদ খাঁন বলেন রাজ্য সরকার সর্বদাই সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তাঁদের স্বনির্ভর করার জন্য চেষ্টা করে যাচ্ছেন। এই মাছ ধরার জাল এবং হাঁড়ি ও দুটি করে ছাগল এই ১৬ জন মানুষকে স্বনির্ভর হতে সাহায্য করবে। এর জন্য তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।










