আইএমটিএমএ বেঙ্গালুরুতে ২০২৬ সালের ২১ থেকে ২৫শে জানুয়ারী পর্যন্ত আইএমটিইএক্স ফর্মিং ২০২৬ আয়োজন করবে
কলকাতা, ১৮ ডিসেম্বর, ২০২৫: ইন্ডিয়ান মেশিন টুল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (আইএমটিএমএ) বেঙ্গালুরুতে ২০২৬ সালের ২১ থেকে ২৫শে জানুয়ারী পর্যন্ত বেঙ্গালুরু আন্তর্জাতিক প্রদর্শনী কেন্দ্রে (বিআইইসি) আইএমটিইএক্স ফর্মিং ২০২৬ আয়োজন করবে। মেটাল ফর্মিং ও উৎপাদন প্রযুক্তির উপর এশিয়ার সর্ববৃহৎ প্রদর্শনীতে ৪টি প্রদর্শনী হল জুড়ে ২০টি দেশের ৬০০ জনেরও বেশি প্রদর্শক অংশ নেবেন, যা ৪৬,০০০ বর্গমিটার প্রদর্শনী স্থান জুড়ে প্রদর্শিত হবে।
আসন্ন সংস্করণে জার্মানি, ইতালি, জাপান ও তাইওয়ানের প্রদর্শক গোষ্ঠীর অংশগ্রহণ থাকবে, যারা সর্বশেষ উৎপাদন প্রযুক্তি এবং উদ্ভাবন প্রদর্শন করবে। অটোমোটিভ ও যানবাহনের যন্ত্রাংশ, মহাকাশ ও প্রতিরক্ষা, চিকিৎসা সরঞ্জাম, বিদ্যুৎ, রেলওয়ে, নির্মাণ সরঞ্জাম, সাধারণ ও ভারী ইঞ্জিনিয়ারিং, মূলধনী পণ্য, বৈদ্যুতিক ও ইলেকট্রনিক্স, সাদা ও বাদামী পণ্য এবং আরও অনেক খাত থেকে দর্শক এখানে আসবেন বলে আশা করা হচ্ছে।
“যদিও মেটাল ফর্মিং বর্তমানে ভারতীয় মেশিন টুল বাজারের ২৯ শতাংশ অংশীদার, তবে আগামী বছরগুলোতে এই বিভাগটি পরিমাপযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। এফওয়াই২৫-তে, মেটাল ফর্মিং মেশিন টুলের ব্যবহার ছিল ₹৯,১৩৯ কোটি, যেখানে উৎপাদনের মূল্য ছিল ₹২,৬৯৬ কোটি। সামগ্রিকভাবে, মেটাল ফর্মিং মেশিন টুলের রপ্তানি বছরে প্রায় ৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। রপ্তানির মধ্যে, প্রেসগুলো তালিকার শীর্ষে ছিল, তারপরে ছিল প্রেস ব্রেক, বেন্ডিং মেশিন ও শিয়ারিং মেশিন রয়েছে,” বলেন আইএমটিএমএ -এর সভাপতি শ্রীমতী মোহিনী কেলকার।
“লেজার ও লেজার-ভিত্তিক অ্যাপ্লিকেশনগুলো শিল্প খাতে ক্রমবর্ধমান গ্রহণযোগ্যতা পাচ্ছে এবং আমরা আইএমটিইএক্স ফর্মিং-এ লেজার-ভিত্তিক প্রস্তুতকারকদের অংশগ্রহণে ক্রমাগত বৃদ্ধি দেখতে পাচ্ছি। প্রদর্শকরা ফাইবার লেজার মেশিন, প্রিসিশন লেভেলার, পিক-এন্ড-প্লেস ইউনিট, সার্ভো প্রেস, মেশিন উৎপাদন মনিটরিং সিস্টেম, ওয়েল্ডিং ও ৩ডি প্রিন্টিং সমাধান প্রদর্শন করবেন। আইএমটিইএক্স ফর্মিং ২০২৬ দেশীয় পণ্য উৎপাদন ও তাদের রপ্তানির গতি ত্বরান্বিত করবে,” বলেছেন আইএমটিএমএ -এর ডাইরেক্টর জেনারেল ও CEO শ্রী জিবক দাসগুপ্ত।
পাঁচ দিনের এই প্রদর্শনী উৎপাদন ক্ষেত্রে ডিজিটাল রূপান্তর ও উচ্চ উৎপাদনশীলতা সমাধানগুলোর গ্রহণযোগ্যতা ত্বরান্বিত করার জন্য একটি অনন্য প্ল্যাটফর্ম।










