অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নিম্নমানের খাবার ও অর্ধেক ডিম দেওয়ার অভিযোগ তুলে পথ অবরোধ।

অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নিম্নমানের খাবার ও অর্ধেক ডিম দেওয়ার অভিযোগ তুলে পথ অবরোধ।

সাধন মন্ডল বাঁকুড়া:—-অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নিম্ন মানের খাবার দেওয়ার অভিযোগ তুলে বিক্ষোভ ও পথ অবরোধ স্থানীয়দের একাংশের। সোমবার সিমলাপালের হেত্যাগোড়া গ্রামের ঘটনা।

সূত্রের খবর, সিমলাপালের হেত্যাগোড়া গ্রামের একমাত্র অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবার নিয়ে অভিযোগ দীর্ঘ দিনের। প্রায়শই নিম্ন মানের খাবার সহ ডিম নিয়েও তাদের অভিযোগ রয়েছে বলে গ্রামবাসীরা জানিয়েছেন।

এই ঘটনার প্রতিবাদে বাঁকুড়া-ঝাড়গ্রাম রাজ্য সড়ক অবরোধ করেন হেত্যাগোড়া গ্রামের মানুষ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সিমলাপাল থানার পুলিশ। যদিও পরে পুলিশ-অবরোধকারী দ্বিপাক্ষিক আলোচনা শেষে অবরোধ উঠে যায়। অন্যদিকে দায়িত্বপ্রাপ্ত অঙ্গনওয়াড়ি কর্মী তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর অভিযোগ, তিনি চক্রান্তের শিকার, উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপবাদ দেওয়া হচ্ছে। সরকারী বরাদ্দ অনুযায়ী খাবার দেন বলে তিনি দাবি করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *