বর্তমানে সুস্থ জীবন ফিরিয়ে আনতে সাংস্কৃতিক জগৎ প্রয়োজন…অধ্যাপক দুবে
প্রীতিলতা বন্দ্যোপাধ্যায়,পূর্ব বর্ধমান
এদিন বর্ধমান মিউনিসিপ্যাল বয়েজ হাই স্কুলে ভারত কলা কেন্দ্রের পূর্ব বর্ধমান ও হুগলি জেলার সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হলো ।এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান মহিলা থানার প্রাক্তন ভারপ্রাপ্ত আধিকারিক বনানী রায়, বর্ধমান রাজ কলেজের প্রফেসার ডঃ ওম শঙ্কর দুবে, বর্ধমান মিউনিসিপ্যাল বয়েজ হাই স্কুলের প্রধান শিক্ষক অরুণাভ চক্রবর্তী, বিশিষ্ট সাংবাদিক পার্থ চৌধুরী, নৃত্য শিল্পী এবং বর্ধমান সহযোদ্ধার সহ সভাপতি মেহেবুব হাসান, সহযোদ্ধার সম্পাদক প্রীতিলতা বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা।
ভারত কলা কেন্দ্র একটি সর্বভারতীয় পরীক্ষা গ্রহণকারী সংস্থা যারা আর্ট ও কালচারের উপর পরিক্ষা গ্ৰহন করে যারা নৃত্য,সঙ্গিত,অঙ্কন, আবৃতি পরীক্ষা দিয়েছে তাদের আজ সার্টিফিকেট এবং মেমন্ট দেওয়া হলো,এদিন ৪৭০জনকে এই মেমন্ট তুলে দেওয়া হলো বলে জানান ভারত কলা কেন্দ্রের সম্পাদক সৌরভ চ্যাটার্জি।
এই কর্মসূচিতে বক্তারা তাদের বক্তব্যে জানান,বর্তমানে এক অস্থির পরিবেশ তৈরি হয়েছে।এই পরিবেশ থেকে একমাত্র সুস্থ সাংকৃতিক বিষয় ছাত্র ছাত্রী থেকে সকলকেই ফেরাতে পারে।
তাই এই ধরনের সংগঠন যারা বিভিন্ন বিষয় যেমন সঙ্গীত ,নৃত্য,আবৃত্তি ইত্যাদি বিষয়ে পরীক্ষা ও প্রতিযোগিতার আয়োজন করে তাদের সাধুবাদ জানান।










