বয়স্ক মানুষদের আশীর্বাদে ধন্য বাঁকুড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ডাঃ অনুপ মন্ডল।
সাধন মন্ডল বাঁকুড়া। বিশাখা:—আগামী ২৩ শে এপ্রিল পশ্চিমবাংলার বেশ কিছু আসনের বিধানসভা নির্বাচন অর্থাৎ প্রথম ধাপের নির্বাচন ।তার মধ্যে রয়েছে বাঁকুড়া জেলা। বাঁকুড়া সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের বাঁকুড়া বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী ডাক্তার অনুপ মন্ডল রোদ বৃষ্টিকে উপেক্ষা করে ছাতা মাথায় দিনভর প্রচার করে চলেছেন। এখানে উল্লেখ্য প্রচারে থাকলেও তিনি তার কর্তব্যে অবিচল রয়েছেন একজন চিকিৎসক হিসাবে তিনি তার দায়িত্ব পালন করার চেষ্টা করে চলেছেন তবে ভোটে প্রার্থী হওয়ার আগে চিকিৎসা পরিষেবায় যে সময়টা দিতে পারতেন সময়টা কমেছে তা হলেও তিনি তার লক্ষ্যে অবিচল রয়েছেন।সকালে তিনি তার পেশাকে ঠিক রেখে ১০০ জন মানুষের চক্ষু চিকিৎসা করে ভোট প্রচারে বেরিয়ে পড়েন। দুপুরে মধ্যাহ্নভোজন ছেড়ে ২৫ জন রোগীর চক্ষু অপারেশন করেন তারপর আবার বিকেলে প্রচারে বেরিয়ে রাত্রি দশটা পর্যন্ত প্রচার করেন ।আজকে বাঁকুড়ার বিভিন্ন এলাকায় প্রচার করেন সাথে ছিলেন বাঁকুড়ার সাংসদ অরুপ চক্রবর্তী, বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি ডক্টর শ্যামল সাঁতরা সহ তৃণমূল নেতৃত্ব। এক প্রশ্নের উত্তরে প্রার্থী ডা:অনুপ মন্ডল বলেন জয় নিশ্চিত ।ভোট প্রচারে বেরিয়ে মানুষের ব্যাপক ছাড়া পাচ্ছি বয়স্ক মানুষদের আশীর্বাদ আমার পাথেয় হয়ে থাকবে। তাদের আশীর্বাদ বিফলে যাবে না সে বিষয়ে আমার দৃঢ় বিশ্বাস ।কুড়ি বছর ধরে আমি বাঁকুড়ায় চক্ষু চিকিৎসক হিসেবে কাজ করে চলেছি প্রতি মাসে তিন শতাধিক মানুষের বিনামূল্যে চক্ষু অপারেশন করি এছাড়া প্রতিদিন বহু মানুষের বিনামূল্যে চিকিৎসা করে থাকি। তা আপনারা সকলেই জানেন। যারাই আমার লোকপুরে আলো লিকা চক্ষু হাসপাতালে এসেছেন তারা সকলেই জানেন এ কথা। আপনাদের সকলের সহযোগিতায় রাজ্য সরকারের সার্বিক সহযোগিতায় দক্ষিণবঙ্গে একটি বড় চোখের হাসপাতাল তৈরি করা হয়েছে চোখের কোন রোগের জন্য বাইরে যাওয়ার কোন প্রয়োজন হবে না সেই অবস্থা আমাদের আলোলিকা চক্ষু হাসপাতালে রয়েছে।আমি বিধায়ক হিসেবে জয়লাভ করলে বাঁকুড়া জেলার স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি ঘটানোর চেষ্টা করব। বাঁকুড়া গোবিন্দ নগরে সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালকে আরো স্বচ্ছ ও উন্নত করার চেষ্টা করব। ভোট প্রচারে সাংসদ জনগণকে লক্ষ্মীর ভান্ডারের কথা বলেন এবং তারা বা তাদের বাড়ির সকলে পশ্চিমবঙ্গ সরকারের জনমুখী প্রকল্প গুলির সুবিধা পাচ্ছেন কিনা তা জানতে চান। এই জনমুখী প্রকল্পগুলির সুবিধা দিচ্ছেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তাই বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীকে জোড়া ফুল চিহ্নে ভোট দিন। সকলেই ডাক্তার বাবু কে পেয়ে খুশি। তারা বলেন এরকম একজন ডাক্তারবাবুকে আমরা যদি বিধায়ক হিসেবে পাই তাহলে অবশ্যই জেলার মানুষ আরো বেশি উপকৃত হবেন ।










