প্রতিবন্ধকতাকে জয় করে প্রতিষ্ঠিত সঞ্চিতা।
কানে শুনতে পায়না জন্ম থেকে। কথা বলতে পারেনা ভালো করে অথচ সেই মেয়ে প্রতিবন্ধকতাকে জয় করে জীবন যুদ্ধে প্রতিষ্ঠিত করেছে নিজেকে। একটি রাষ্ট্রায়ত্ত সংস্থায় সে আজ কর্মরত। এমনই পূর্ব বর্ধমানের বাসিন্দা সঞ্চিতা সেন নামে এক নারীকে এদিন সম্মাননা জানালো বর্ধমান সহযোদ্ধা।
এদিন বর্ধমান সহযোদ্ধার উদ্যোগে এবং কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয় এর সহযোগিতায় নারী দিবসকে সামনে রেখে সমাজের বিভিন্ন স্তরের স্ব-স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত নারীদের সম্মাননা জ্ঞাপন করল বর্ধমান সহযোদ্ধা।
এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক সৌমেন কোনার, বর্ধমান সহযোদ্ধার সভাপতি জগন্নাথ ভৌমিক,সাংগঠনিক সম্পাদক বিশ্বজিৎ মল্লিক বিশিষ্ট সমাজসেবী বিশ্বেশ্বর চৌধুরী, সহযোদ্ধার সহ-সভাপতি মেহবুব হাসান, সহ-সম্পাদক সৌমিত্র হাজরা সহ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী শিক্ষক-শিক্ষিকা এবং সহযোদ্ধার অন্যান্য সদস্যরা।
এদিনের এই মঞ্চ থেকে বিনামূল্যে আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের শিক্ষা প্রদান করে যাচ্ছেন বর্ধমানের শর্মিলা ঘোষ,এর পাশে মহিলা উদ্যোগপতি যিনি ৪০ জনের কর্মসংস্থান করেছেন সেই অপর্ণা চৌধুরী, শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে জীবন যুদ্ধে প্রতিষ্ঠিত করেছে নিজেকে সেই সঞ্চিতা সেন যিনি বর্তমানে একটি কোম্পানিতে সসম্মানে কর্মজীবন ত্বরান্বিত করছেন, অঙ্কিতা ঘোষ কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয় এর ছাত্রী পড়াশোনার পাশাপাশি নিজেকে বিভিন্ন বিষয়ে পারদর্শী করে তুলেছেন, ডঃ আশরাফী খাতুন শিক্ষা ক্ষেত্রে এক উজ্জ্বল নাম বর্ধমান মহারাজা উদয়চাঁদ মহিলা কলেজের বর্তমান অধ্যক্ষা অন্যভাবে তিনি একজন সু লেখিকা।
এদিনের এই কর্মসূচি সুচারুভাবে সঞ্চালনা করেন বর্তমান সহযোদ্ধার সভাপতি তথা বিশিষ্ট সাংবাদিক জগন্নাথ ভৌমিক। এই কর্মসূচি সম্পর্কে বক্তব্য রাখতে গিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৌমেন বাবু জানান, এমনই একটি কর্মসূচি তাদের বিদ্যালয়ের আয়োজিত হয়েছে এবং সেই কর্মসূচিতে নিজেরা থাকতে পেরে খুবই আনন্দ পেয়েছেন।। তিনি বলেন সমাজের সেই সমস্ত নারী যারা নিজেদের চেষ্টায় স্ব স্ব ক্ষেত্রে এগিয়ে গেছে অথবা এগিয়ে চলছেন এবং যাদের থেকে সমাজে আরও অন্যান্য মহিলাদের রুজি-রুটির ব্যবস্থা হচ্ছে সেই সমস্ত নারীদের সম্মাননা জানাতে পেরে তারা খুশি। তার বিদ্যালয়ের ছাত্রী অঙ্কিতা ঘোষ পড়াশোনার পাশাপাশি প্রশিক্ষক না থাকা সত্ত্বেও আবৃত্তি ও নৃত্য প্রতিযোগিতায় পারদর্শিতা দেখিয়েছেন তাকে সম্মাননা বর্তমান সহযোদ্ধা দিয়েছেন সেই বিষয়ে বিদ্যালয় পক্ষ থেকে সহযোদ্ধাকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।










