“দেবী অন ক্যানভাস” প্রদর্শনী প্রশংসার দাবি রাখে
দীপঙ্কর সমাদ্দার:কলকাতায় আই সি সি আর নন্দলাল বোস গ্যালারিতে ৭৬ জন প্রবীণ ও নবীন শিল্পীদের চিত্র, আলোকচিত্র, এবং ভাস্কর্য নিয়ে তিন দিনব্যাপী “দেবী অন ক্যানভাস” নামাঙ্কিত প্রদর্শনী অনুষ্ঠিত হলো। বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবের পক্ষ থেকে প্রেসিডেন্ট সুরথ চক্রবর্তী এবং ব্র্যান্ড এম্বাসেডর শর্মিষ্ঠা রায়চৌধুরী জানালেন প্রতিবছরই রেকর্ড সংখ্যক ভিড় তাদের এই প্রদর্শনীতে যা আগামী দিনে এই ধরনের প্রদর্শনী করতে আরও উৎসাহিত করবে। তিনি আরো জানান বর্তমানে যখন রিয়েলেস্টিক আর্ট ক্রমশ হারিয়ে যেতে বসেছে তখন বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাব সে ধারাকে নতুন করে গুরুত্ব দিয়ে কাজের প্রতি আকৃষ্ট করছে এবং তাকে কেন্দ্র করে দীর্ঘদিন স্টাডির মাধ্যমে যে শিল্পকর্ম গুলি তৈরি হয়েছে সেগুলি অত্যন্ত প্রশংসা পাচ্ছে এটাই ক্লাবের সকলের সম্মিলিত সাফল্য। উদ্বোধন হয় বিভিন্ন ধর্মের প্রতিনিধিদের মাধ্যমে সমাজের উদ্দেশ্যে সর্বধর্ম সমন্বয়ের এক শক্তিশালী বার্তা পৌঁছে দিতে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিত্বরা।প্রদর্শনীতেই কুমোরটুলির ঐতিহ্যবাহী মৃৎশিল্পীদের বিশেষভাবে সম্মাননা জানানো হয়—যাঁদের হাত ধরেই মাতৃশক্তির আরাধনার এই অনন্য রূপ সারা পৃথিবী জুড়ে পরিচিতি পেয়েছে। প্রখ্যাত শিল্পীদের সাথে সাথে এবারের প্রদর্শনীতে অনেক সংখ্যক নবীন শিল্পীদের ছবি লক্ষ্য করা গেল যা রীতিমতো প্রশংসার দাবি রাখে। এক কথায় বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবের প্রচেষ্টা সম্পূর্ণ সার্থক, যা কিনা ভারতের এক অন্যতম চিত্র প্রদর্শনীকে নিয়ে মানুষ জানবে সমগ্র পৃথিবীর বুকে। এই প্রদর্শনীকে ঘিরে প্রচার মাধ্যমগুলো যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে সেটাও অত্যন্ত পজিটিভ।










