দীর্ঘ কুড়ি বছর পর এককভাবে হাত আর বিধানসভায় লড়বে জাতীয় কংগ্রেস প্রার্থী প্রচার শুরু করলেন

দীর্ঘ কুড়ি বছর পর এককভাবে হাত আর বিধানসভায় লড়বে জাতীয় কংগ্রেস প্রার্থী প্রচার শুরু করলেন


তথ্য জানালেন কংগ্রেসের প্রার্থী ধুর্ঝটি বিজয় মাজি ।

জাতীয় কংগ্রেস দীর্ঘ কুড়ি বছর একক ভাবে লড়েনি ভাতার বিধানসভায়।
এবছর জাতীয় কংগ্রেস এককভাবে প্রার্থী দিয়েছে।
জয়ের ব্যাপারে 100 শতাংশ আশাবাদী তারা।
যিনি প্রার্থী হয়েছেন ধুর্ঝটি বিজয় মাজি তিনি হলেন পূর্ব বর্ধমান জেলার জাতীয় কংগ্রেসের সভাপতি।

মঙ্গলবার তিনি ভাতার বিধানসভায় এসে দলের কর্মীদের নিয়ে বৈঠক ও দলীয় প্রচার সারলেন।

পাশাপাশি তাদের বিধানসভা কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এই কার্যালয়টি রয়েছে ভাতার ফায়ার ব্রিগেড মোড়ে।

দীর্ঘদিন পর প্রার্থী হওয়ায় খুশি ভাতার এলাকার পুরাতন কংগ্রেস কর্মীরা।

ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *