দিনভর প্রচারে তালডাংরা বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী ফাল্গুনী সিংহ বাবু।
সৌমী মন্ডল, বাঁকুড়া, :—-আসন্ন বিধানসভা নির্বাচনে তালডাংরা বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী ফাল্গুনী সিংহ বাবু আজ দিনভর প্রচার চালালেন সিমলাপাল ব্লক এলাকায়। আজ শিমলাপাল ব্লকের লক্ষীসাগর গ্রামে তিনি দলীয় কর্মীদের নিয়ে প্রচার চালালেন সাথে দেওয়াল লেখনে অংশ নিলেন। তিনি বলেন তালডাংরা বিধানসভায় আমাদের জয় নিশ্চিত মানুষ আমাদের পাশে রয়েছেন দিদির জনমুখী প্রকল্পগুলির কথা সাধারণ মানুষের সামনে তুলে ধরা হচ্ছে, তাছাড়া লক্ষীর ভান্ডার এর টাকা বৃদ্ধি মহিলাদের মধ্যে আলাদা উচ্ছ্বাস এনেছে। প্রচারে মহিলাদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনার লক্ষ্য করা যাচ্ছে।










