কবি জগদ্রাম রায় গভ: জেনারেল ডিগ্রি কলেজের একাদশতম প্রতিষ্ঠা বার্ষিকী পালন, বাঁকুড়ায়

কবি জগদ্রাম রায় গভ: জেনারেল ডিগ্রি কলেজের একাদশতম প্রতিষ্ঠা বার্ষিকী পালন, বাঁকুড়ায়

নিজস্ব প্রতিবেদক বাঁকুড়া
বাঁকুড়া জেলার মেজিয়া ব্লকের অন্তর্গত কবি জগদ্রাম রায় গভ: জেনারেল ডিগ্রি কলেজের একাদশতম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয় ১ লা এপ্রিল বুধবার। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কলেজে ছিল সাজো সাজো রব। উল্লেখ্য পয়লা এপ্রিল ২০১৫ সালে শুরু হয় কলেজের গোড়া পত্তন। এদিন কলেজের নামাঙ্কিত একটি কেক কাটা হয় সবার উপস্থিতিতে। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক অচিন্ত্য কুমার দাসের বদান্যতায় সমগ্র অনুষ্ঠানটি পরিচালিত হয়। কলেজের প্রথম ভারপ্রাপ্ত অধ্যক্ষ ভূতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. অশেষ কুমার মাজি কলেজের পুরোনো দিনের স্মৃতি চারণ করেন। সেই সাথে কলেজের গোড়া পত্তনের কিছু দুষ্প্রাপ্য ছবি ছাত্রছাত্রীদের দেখান। ভূতপূর্ব ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদার্থবিদ্যার অধ্যাপক ড. অলোক কুমার দাস কলেজের কোভিড সময়কাল ও ন্যাক পিরিয়ডের স্মরণীয় ঘটনার কথা ছাত্রছাত্রীদের সঙ্গে ভাগ করে নেন। কলেজের গণিত বিভাগের অধ্যাপক ড.চিন্ময় দাসের পরিচালনায়, শিক্ষক সংসদের সম্পাদক তথা বাংলা বিভাগের বিভাগীয় প্রধানের ভাষ্য রচনায় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক অচিন্ত্য কুমার দাসের ভাবনায় কলেজের একাদশ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি তথ্যচিত্র দেখানো হয়।কলেজের ভূতত্ত্ব বিভাগের ছাত্র শ্রী স্পন্দন কর্মকার উদ্বোধনী ও সমাপ্তি সংগীত পরিবেশন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *