আদিবাসী নৃত্য দলের সাথে নৃত্য করে দর্শকদের মন জয় করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আদিবাসী নৃত্য দলের সাথে নৃত্য করে দর্শকদের মন জয় করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


সাধন মন্ডল বাঁকুড়া:–রবিবার রাইপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ঠাকুর মনি সরেন এর সমর্থনে নির্বাচনী জনসভা ছিল জঙ্গলমহলের রাইপুর সবুজ সংঘ ফুটবল ময়দানে। এদিন দুপুর দেড়টা নাগাদ মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার সবুজ সংঘের ফুটবল মাঠে নামে হেলিকপ্টার থেকে নেমে তিনি উপস্থিত দর্শকদের জন্য নমস্কার জানিয়ে অভিনন্দন জানান। প্রচন্ড রোদ গরম কে উপেক্ষা করে কয়েক হাজার মানুষ হেলিকপ্টার থেকে তার নামার দৃশ্য দেখার জন্য গভীর আগ্রহে বসে ছিলেন। তাদের অভিনন্দন জানিয়ে মঞ্চের দিকে পা বাড়ান। তিনি মঞ্চে উপস্থিত হওয়ার আগে আদিবাসী নৃত্য দলের মাধ্যমে আদিবাসী সংস্কৃতিতে তাকে বরণ করা হয়। মঞ্চে উঠে তিনি সকলকে নমস্কার করে কৃতজ্ঞতা জানান। সংবাদ মাধ্যমের লোকজন সহ অন্যান্যদের পানীয় জল দেওয়া হচ্ছে কিনা তারও খোঁজখবর নেন। প্রার্থী ঠাকুর মনি সরেন সহ বাঁকুড়া সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের ছয়টি বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের মঞ্চে ডেকে পরিচয় করিয়ে দেন। দীর্ঘ প্রায় ৪০ মিনিট বক্তব্য রাখেন তৃণমূল সরকারের উন্নয়নমুখী কর্মসূচি গুলি নিয়ে। এছাড়া তিনি বলেন এখনো বেশ কিছু কাজ আমাদের বাকি রয়েছে সেগুলো আগামী দিনে করা হবে। বক্তব্য শেষে তিনি আদিবাসী নৃত্য দলকে মঞ্চে ডাকেন এবং তাদের সাথে তাদের শাড়ি পরে ধামসা মাদলের তালে নৃত্য করেন। যা দর্শকদের মন জয় করে নেন। এদিনের এই নির্বাচনী জনসভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মন্ত্রী জ্যোৎস্না মান্ডি সাংসদ অরূপ চক্রবর্তী প্রার্থী ঠাকুর মনি সরেন সহ ছটি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থীগণ বাঁকুড়া সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি তারাশঙ্কর রায় সভাধিপতি অনু সুয়া রায়, জেলা যুব সভাপতি সঞ্জয় মন্ডল, বিধানসভার কোওডিনেটর রাজকুমার সিংহ প্রাক্তন বিধায়ক বীরেন্দ্রনাথ টুডু বিধায়ক মৃত্যুঞ্জয় মুর্মু, বাঁকুড়া পৌরসভার পৌর প্রধান অলকা সেন মজুমদার তৃণমূল নেতৃত্ব গৌতম বিশ্বাস ,তারাশঙ্কর মহাপাত্র, ধীরেন্দ্রনাথ ঘোষ ,মৌ সেনগুপ্ত, রায়পুর পঞ্চায়েত সমিতি সভাপতি পদ্মিনী মুর্মু, রায়পুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি জগবন্ধু মাহাতো সারেঙ্গা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সুব্রত মিশ্র প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *